ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আগুন নেভাতে গিয়ে দোকানে চুরি, ২৫ লাখ টাকার ক্ষতি

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজারের ফারুক সু স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা প্রায় ২৫ লাখ টাকার জুতা-স্যান্ডেল পুড়ে ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও দর্শনা ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস জানান, গতকাল শুক্রবার দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে দামুড়হুদা উপজেলা শহরের চৌরাস্তা মোড়ের ফারুক সু স্টোরে বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। ওই অগ্নিকাণ্ডের ঘটনার খরব পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর প্রায় দেড় ঘণ্টা চেষ্টাকালে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।


ফারুক সু স্টোরের মালিক ফারুক হোসেন বলেন, এ দুর্ঘটনায় আমার প্রায় সব শেষ হয়ে গেছে। আমি একেবারে নিঃশেষ হয়ে গেলাম। এ দুর্ঘটনায় আমার প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও শুক্রবারে বিক্রির প্রায় লাখ টাকার কোনো হদিস মিলছে না। ধারণা করছি আগুন লাগার আগে চুরি হয়েছে।


ads
ads
ads

Our Facebook Page

↑